সর্বশেষ আপডেট: ২২ মার্চ, ২০২৬
শর্তাবলী ও নিয়মাবলী
বর্তিকা - পার্সোনাল কুরিয়ার-এর সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে গণ্য হবে:
নিষিদ্ধ পণ্য: আমরা কোনো প্রকার অবৈধ দ্রব্য, বিস্ফোরক, দাহ্য পদার্থ, নেশাজাতীয় দ্রব্য বা সরকারি আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো পণ্য বহন করি না। প্যাকেটে কী আছে তা কুরিয়ার প্রতিনিধিকে স্পষ্টভাবে জানাতে হবে। পন্যের তথ্য গোপন করে এই ধরনের পণ্য কুরিয়ার করলে তার যে কোনো ধরনের আইনি ঝামেলার সম্পূর্ণ দায়ভার গ্রাহককে নিতে হবে। আমরা সমাজের শান্তি শঙ্খলা রক্ষার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত।
প্যাকিংয়ের দায়িত্ব: পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে গ্রাহককে নিজ দায়িত্বে সঠিকভাবে প্যাকিং করতে হবে। সঠিক ও পূর্ণ ও সিলগলা করে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিতে হবে। ভঙ্গুর পণ্যের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
ডেলিভারি সময়: আমরা দ্রুততম সময়ে (১ঘন্টার মধ্যে ) ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, তবে আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে সময় কিছুটা কম-বেশি হতে পারে।
ক্ষতিপূরণ: ডেলিভারির সময় আমাদের অবহেলার কারণে যদি পণ্যের কোনো ক্ষতি হয়, তবে তদন্ত সাপেক্ষে আমরা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে পারি। তবে প্রাকৃতিক দুর্যোগ বা গ্রাহকের ভুল প্যাকিংয়ের কারণে ক্ষতির দায়ভার আমাদের নয়।
পেমেন্ট: ডেলিভারি চার্জ এবং পণ্যের মূল্য (যদি প্রযোজ্য হয়) আমাদের নির্ধারিত রেট অনুযায়ী পরিশোধ করতে হবে।